রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান, মাদকসহ গ্রেফতার ২২

অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৮৬৩ পিস ইয়াবা, ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২০ গ্রাম হেরোইন ও ১৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯টি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights