কাশিয়ানীতে পাঁচ জুয়াড়ি আটক

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৭টার দিকে উপজেলার ভাদুলিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন খলিশাখালি গ্রামের শাওন খান (২৫), অসিম মোল্লা (৩৫), জাফর শেখ (৪৫), ভাদুলিয়া গ্রামের অচিন বালা (৩৮) ও আব্দুর রহমান শেখ (৩৩)।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে রাতে ভাদুলিয়া গ্রামে জুয়া খেলছিল একদল যুবক। সে-সময় পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় পাঁচ জুয়াড়িকে আটক করে। ওইসময় তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ৭০০ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করে। আটকদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights