মিচেল মার্শের প্রেডিকশন: ফাইনালে অস্ট্রেলিয়া ৪৫০/২, ভারত ৬৫ রানে অলআউট

অনলাইন ডেস্ক
এবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে প্রেডিকশন করলেন অস্ট্রেলিয়ার ব্যাটার মিচেল মার্শ। ভারতের বিপক্ষে খেলতে নামার আগে তিনি জানালেন নির্ধারিত ৫০ ওভারে তার দেশ করবে ৪৫০ রান। খোয়া যাবে মাত্র দুই উইকেট।

আর জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬৫ রানেই গুটিয়ে যাবে রোহিত শর্মার দল। মার্শ আরো দাবি করেছেন, তার দেশ অপ্রতিরোধ্য, তারাই ভারতকে হারিয়ে দেবেন।

১৯ নভেম্বর ভারতের আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে রোহিত-কোহলিরা। বিশ্বকাপের প্রথম পর্বে ভারতের কাছে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল অজিরা।
তবে প্রথমে কী হয়েছিল সেই পরিসংখ্যান ঘাটতে নারাজ মার্শ। তিনি ফাইনালে ভারতকে রাখছেন পরাজিতদের তালিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights