ফরিদপুরে ডেঙ্গুতে ২ জন নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নারীসহ আরও দু’জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৩৫ জনে।

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১২৭ রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩৬০ জন।

মারা যাওয়া দুই নারী হলেন- জেলার বোয়ালমারী উপজেলার বাসিন্দা তুলসী রানী (৩৫) ও মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর এলাকার বাসিন্দা আয়েশা বেগম (৭০)।
শুক্রবার দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ৬৩৫ জন। এর মধ্যে ২২ হাজার ১৪০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights