কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে নগরীর নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

এটি কুমিল্লায় বাসে আগুন দেয়ার দ্বিতীয় ঘটনা। এর দুইদিন আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বৃহস্পতিবার রাতে কুমিল্লা নগরীর ঢুলিপাড়া ভাঙ্গা বিল্ডিং এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জানা গেছে, নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে রাস্তার পাশে পার্কিং করা ছিল একটি বাস। শনিবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে বাসটিতে কেউ আগুন লাগিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিল্লাল হোসেন নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনটি মোটরসাইকেল যোগে তিনজন আরোহী রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। যখন আমরা আগুন দেখে চিৎকার করলাম তখন মোটরসাইকেলগুলো শহরের দিকে চলে যায়। মোটরসাইকেলগুলোতে কারা ছিল তাদের চেনা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বজলুর রশিদ বলেন, বাসটি দাঁড়িয়ে ছিল। আগুন লাগার ১০ মিনিট পর খবর পেয়েছি। খবর পেয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় কেউ আহত বা নিহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার রাতে ঢুলিপাড়া ভাঙ্গা বিল্ডিং এলাকার মান্নান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । ফায়ার সার্ভিসের ইপিজেড স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights