রংধনু গ্রুপের চেয়ারম্যানর ফিকুল ইসলামের নামে দুই মামলা
নারায়ণগঞ্জেররূপগঞ্জে জমি দখল, হত্যাচেষ্টাও লুটপাটের অভিযোগে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের নামে দুটি মামলাদায়ের করা হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটআদালতে মামলা দুটির আবেদন করেন ভুক্তভোগী আলীআজগর ভূইয়া ও মো. মামুন।
মামলায়রফিকসহ ১৮ জনকে অভিযুক্তকরেন মামুন, আর আলী আজগরেরমামলায় ৩১ জনকে অভিযুক্তকরা হয়।
সিনিয়রজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়সার আলমের আদালত শুনানি শেষে মামুনের অভিযোগটিএফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন এবং আলীআজগর ভূঁইয়ার আবেদনটি ডিবিকে তদন্তের নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পবিত্র এসব তথ্য নিশ্চিতকরেছেন।
মামলারঅভিযোগে মো. মামুন জানান, গত ১৭ অক্টোবর আসামিরাতাদের পাঁচ ভাইয়ের মালিকানাধীন৯৫ শতাংশ জমি রফিক ওমিজানুরের নামে রেজিস্ট্রি লিখেদিতে হুমকি দেন। অন্যথায় তাদেরগুলি করে মেরে ফেলারহুমকি দেন তারা। পরে১৯ অক্টোবর সকালে আসামিরাসহ আরও অজ্ঞাত ৩০/৩৫ জন দেশীয়অস্ত্র নিয়ে এসে জমিরেজিস্ট্রি করে দিতে হুমকি-ধমকি দেন। সর্বশেষগত ২১ অক্টোবর আসামিরাবাড়িতে এসে হামলা-ভাঙচুরকরেন এবং গাভীসহ ঘরেরপ্রায় ১৬ লাখ টাকারমালামাল লুট করে গাড়িতেতুলে নিয়ে চলে যান।এসময় আসামিরা বসতঘর ও গোয়াল ঘরেআগুন ধরিয়েদেন। পুনরায় তারা জমি রেজিস্ট্রিকরে লিখে দিতে ভয়ভীতিপ্রদর্শন করেন।
অপরমামলার বাদী আজগর আলীভূঁইয়া জানান, গত ১৮ নভেম্বরআসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েতার বাড়িঘরে ভাঙচুর চালায় এবং আসবাবপত্র, নগদটাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায়১২ লাখ টাকার মালামাললুট করে নিয়ে যান।এসময় আসামিরা দ্রুত জমি তাদের নামেরেজিস্ট্রি করে লিখে দিতেহুমকি দেন।
নারায়ণগঞ্জকোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়সার আলমের আদালত শুনানি শেষে মামুনের অভিযোগটিরূপগঞ্জ থানায় এফআইআর করার নির্দেশ এবংআলী আজগর ভূঁইয়ার আবেদনটিডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
