সিংড়ায় দুই চোর আটক

নাটোর প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় চুরি যাওয়া বৈদ্যুতিক মালামাল ও চুরি সময় ব্যবহার করা সরঞ্জামসহ আটক করেছে সিংড়া থানা পুলিশ। রবিবার সকাল ৯টায় উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের পাট-সাঐল এলাকায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ে অবস্থান করা দেখে এলাকাবাসী সন্দেহভাজন অবস্থায় আটকে রেখে পুলিশে খবর দেন।

এসময় তাদের সাথে থাকা বৈদ্যুতিক টান্সফর্মারসহ নানান সরঞ্জাম জব্দ করে থানার হেফাজতে রাখেন। আটককৃতরা হলেন-পাবনার ঈশ্বরদী উপজেলার পালইকান্দে গ্রামের আঃ রহিমের ছেলে আলিফ হোসেন ও অপরজন সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের পার সাঐল গ্রামের আসিফ হোসেনের স্ত্রী মোছা. বেলী খাতুন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, এই চোর চক্রকে ধরার জন্য দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করে আসছিল আমাদের পুলিশ টিম। তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights