‘স্মার্ট বাংলাদেশ’র শপথে আওয়ামী লীগের স্মার্ট মনোনয়ন দাখিল এলিটের

অনলাইন ডেস্ক
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের স্মার্ট মনোনয়ন দাখিল করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট।

রবিবার বাংলাদেশ আওয়ামী লীগের স্মার্ট নমিনেশন অ্যাপ এর মাধ্যমে তিনি এ মনোনয়ন দাখিল করেন।

এ ব্যাপারে নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। এ শপথ নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসন থেকে নৌকার মনোনয়ন ‘স্মার্ট’ উপায়ে দাখিল করেছি।’
তিনি আরও বলেন, এলাকার মানুষের জন্য কাজ করতে গিয়ে আমি বিভিন্ন সময় হামলার শিকার হয়েছি। এলাকার মানুষ পরিবর্তন চায়। তবে মনোনয়নের ব্যাপারে দলীয় সভানেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights