২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৭
অনলাইন ডেস্ক
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৫৫৪ জনের মৃত্যু হলো।
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৯৭ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৮৬ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৯১১ জন ভর্তি হয়েছেন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
