বগুড়ায় বিএনপি নেতার কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বিএনপি নেতা ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহ মেহেদী হাসান হিমুর কার্যালয়ে দুই দফায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত রবিববার রাত সাড়ে ১০ টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এ সময় কাউন্সিলরের কার্যালয়ে কেউ ছিলেন না। ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোটা হাতে এই হামলা চালায়।

শাহ মেহেদী হাসান হিমু বগুড়া জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।

শাহ মেহেদী হাসান হিমুর স্ত্রী স্নিগ্ধা হাসান জানান, কার্যালয়ের সামনেই আমাদের বাড়ি। রাত সাড়ে ১০ টার দিকে ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোটা হাতে হামলা চালান। এ সময় কার্যালয় বন্ধ থাকায় শাটারে তারা রামদা দিয়ে কোপাতে থাকেন। কার্যালয়ের বাহিরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে। পরে রাত সাড়ে ১১ টার দিকে দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায়। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফিরে গেলে তারা আবারও হামলার ঘটনা ঘটায়।

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও পৌরসভার কাউন্সিলর শাহ মেহেদী হাসান হিমু জানান, এখন আন্দোলন চলছে। এইসব রাগ ক্ষোভ থেকেই কেউ হামলা চালাতে পারে।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, ঘটনাস্থলে বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights