তিন দিনে ৬০ ইসরায়েলি সামরিক যান ধ্বংসের দাবি হামাসের

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধে গত তিন দিনে ইসরায়েলের ৬০টির মতো সামরিক যান ধ্বংস করার দাবি করেছে সেখানকার প্রতিরোধ গোষ্ঠী হামাসের যোদ্ধারা।

হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা সোমবার এই দাবি করেছেন।

তিনি বলেছেন, এসব সামরিক যানের মধ্যে কমপক্ষে ১০টি ছিল সৈন্য বহনকারী গাড়ি।
তিনি আরো বলেন, “শনিবার আমাদের যোদ্ধারা [ইসরায়েলি] পদাতিক বাহিনীর সামরিক যানে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছিল, এতে শত্রু সৈন্যরা উল্লেখযোগ্যভাবে আহত হয়েছে। আমাদের প্রতিরোধ যোদ্ধারা শত্রু সৈন্যদের চিৎকার শুনেতে পেয়েছে। তারা সাহায্যের জন্য চিৎকার করছিল।” সূত্র: প্রেসটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights