সাত দিন কফিনবন্দী হয়ে মাটির নিচে থাকার পর তিনি বললেন…

অনলাইন ডেস্ক
আমেরিকান জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট সাত দিন একটি বদ্ধ কফিনে মাটির ভেতরে কাটিয়েছেন। তার আসল নাম জিমি ডোনাল্ডসন। তিনি মাটির নিচে সাত দিন কাটিয়েছেন তার ২১২ মিলিয়ন সমর্থকদের বিনোদন দেওয়ার জন্য।

আর কফিনবন্দী হয়ে মাটির নিচে কাটানো তাকে মানসিক যন্ত্রণায় ফেলেছে বলে জানান তিনি। পাশাপাশি কাউকে বাড়িতে এই ধরনের কাজ না করার পরামর্শ দিয়েছেন মিস্টার বিস্ট।

যদিও মিস্টার বিস্ট কফিনের ভেতর খাবার ও পানি নিয়ে গিয়েছিলেন। কফিনে লাগানো ছিল ক্যামেরা ও রেকর্ডার। যাতে পরিস্থিতি কোনো বিপর্যয় ডেকে না আনে সেই ব্যবস্থাও করা হয়েছিল।
ওই কফিনের ওপর ২০ হাজার পাউন্ড মাটি দেয়া হয়। এসময় যোগাযোগে ওয়াকটকি ব্যবহার করেন মিস্টার বিস্ট। ২০২১ সালে ৫৪ মিলিয়ন ডলার আয় করেছিলেন মিস্টার বিস্ট। প্রতি মাসে তার আয় প্রায় ৫ মিলিয়ন ডলার।

২০১২ সাল থেকে ইউটিউবে সক্রিয় বিস্ট।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights