মারাকানায় সমর্থকদের মারামারি, দেরিতে শুরু ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি ব্রাজিল বনাম আর্জেন্টিনার। বুধবার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় ৬ টা ৩০ মিনিটে খেলা শুরু হওয়ার কথা ছিল। ম্যাচ শুরু আগে গ্যালারিতে মারামারিতে জড়িয়েছেন সমর্থকরা। যে কারণে আনুষ্ঠানিকতা শেষ হলেও মারাকানায় ম্যাচ শুরু হয়নি।

মারামারি থামাতে স্টাফরা দ্রুত ব্যবস্থা নেন। তবুও শান্ত করা যাচ্ছিল না তাদের। সেটা দ্রুত ছড়িয়ে পড়লে আর্জেন্টাইন প্লেয়াররা মাঠ থেকে ড্রেসিংরুমের দিকে হাঁটতে থাকেন। মারামারিতে জড়িত ছিলেন দুই দলের সমর্থকরাই। তবে কী কারণে তারা এমন কাণ্ড ঘটিয়েছেন তা জানা যায়নি।

তবে কিছুক্ষণের মধ্যে ব্রাজিলের খেলোয়াড়রা আবার খেলার জন্য প্রস্তুত হন। তবে আর্জেন্টাইন প্লেয়াররা ড্রেসিংরুম থেকে ফিরছিলেন না। যে কারণে ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে কিছুটা ক্ষোভ ঝাড়তে দেখা যায় ব্রাজিল স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে। শেষ পর্যন্ত আর্জেন্টিনার খেলোয়াড়রা মাঠে ফিরে আসলে কিছুক্ষণ পর খেলা শুরু হয়।
সুপার ক্লাসিকোর এই হাইভোল্টেজ ম্যাচে শক্তির বিচারে মাঠে এগিয়ে থাকবে থাকবে আর্জেন্টিনা। ম্যাচটিকে ঘিরে একদিকে নিজেদের মাঠে পূর্ণ সমর্থনে আছে সেলেসাওরা। অন্যদিকে জয়ের লক্ষ্যে সেরা একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ থেকে কোনো চ্যানেলে ম্যাচটি সরাসরি দেখা যাবে না। তবে অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ রয়েছে। ইয়াল্লা টিভি এবং ইয়াসিন টিভিতে ম্যাচটি দেখতে পারবে ফুটবলপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights