সিজেকের নির্বাচন, ৫টি ক্যাটাগরিতে প্রার্থী ৪৯ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা-সিজেকেএসের নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে মাসজুড়ে ছিল সরগরম চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম অঙ্গন। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক ও দুই মহিলা সংরক্ষিত পদ ছাড়া বাকি সব পদে নির্বাচন হবে। নির্বাচন না হওয়া গুরুত্বপূর্ণ পদ সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছেন আ.জ.ম নাছির উদ্দীন। এনিয়ে টানা চতুর্থবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুইজন। বাকি ৫টি ক্যাটাগরির বিপরীতে ৪৯ জন প্রার্থী লড়ছেন ভোটে।

সিজেকেএস সূত্রে জানায়, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সহ-সভাপতির চারটি পদে প্রার্থী হয়েছেন ১০ জন। তারা হলেন, তাহের উল আলম চৌধুরী স্বপন, একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, শাহীন আফতাবুর রেজা চৌধুরী, আবুল হাশেম, সৈয়দ আবুল বশর, মো. হাফিজুর রহমান, দিদারুল আলম চৌধুরী, শাহজাদা আলম, মকসুদুর রহমান বুলবুল ও মফিজুর রহমান। অতিরিক্ত সাধারণ সম্পাদকের একটি পদের লড়াইয়ে আছেন তিনজন। তারা হলেন বর্তমান অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, মশিউর রহমান চৌধুরী ও এসএম শহীদুল ইসলাম।

এছাড়া যুগ্ম সম্পাদকের দুটি পদে আমিনুল ইসলাম, অহীদ সিরাজ চৌধুরী স্বপন এবং সরোয়ার আলম চৌধুরী মনি লড়ছেন। কোষাধ্যক্ষের একটি পদে আছেন আ ন ম ওয়াহিদ দুলাল এবং শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর। নির্বাহী সদস্যের ১৩টি পদের জন্য প্রার্থী হয়েছেন ২৮ জন। এছাড়া উপজেলার সংরক্ষিত দুটি সদস্য পদের জন্য নির্বাচন করছেন তিনজন।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ভোট যুদ্ধে থাকা প্রায় সবাই আওয়ামী রাজনীতিতে জড়িত। রাজনীতির মাঠের পাশাপাশি এসব নেতা খেলার মাঠেও দারুণ জনপ্রিয়। যার অন্যতম উদাহারণ আ.জ.ম নাছির উদ্দীন। সহসভাপতি পদে লড়াই করার মধ্যে এহেছানুল হায়দর চৌধুরী বাবুল রাউজান উপজেলা চেয়ারম্যান, দিদারুল আলম চৌধুরী নগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং মফিজুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদের মশিউর রহমান নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights