রাস্তা পার হতে গিয়ে বাস চাপায় নানী-নাতি নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বালুয়াকান্দি বাস স্ট্যান্ড এলাকায় রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী বাস চাপায় নানী ও নাতি নিহত হয়েছে।

নিহতরা হলেন, গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মৃত শাহজাহান মিয়ার স্ত্রী জোহরা বেগম (৫৬) ও তার সাত মাস বয়সী নাতি আব্দুল্লাহ।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, আজ শনিবার জোহরা বেগম তার মেয়ে সুফিয়া আক্তারকে তার শিশু পুত্র আব্দুল্লাহসহ ডাক্তারের দেখানোর জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় নিয়ে যাচ্ছিলেন। বিকাল চারটার দিকে তারা বালুয়াকান্দি বাস স্ট্যান্ড এলাকায় দিয়ে রাস্তা পার হওয়ার সময় কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া এয়ারকন সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নানী জোহরা বেগম ও নাতি আব্দুল্লাহর মৃত্যু হয়। তবে মেয়ে সুফিয়া আক্তার তাদের থেকে কিছুটা দূরে থাকায় তিনি বেঁচে যান।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হুমায়ুন কবির বলেন, নিহতদের লাশ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে তবে চালক ও হেল্পার কৌশলে পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights