ভাগনেকে হত্যার মামলায় মামার যাবজ্জীবন

ফেনী প্রতিনিধি

ফেনী সদর উপজেলার ছনুয়ায় ভাগনে পঞ্চম শ্রেণির ছাত্র মনসুর আলমকে হত্যার মামলায় আপন মামার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার সকালে ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।

রায়ে আসামি মো. নুর আলমকে (৩৯) যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী এপিপি ফরিদ আহাম্মদ হাজারী ও আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৯ আগস্ট ফেনী সদর উপজেলার দক্ষিণ ছনুয়ার বোগদাদিয়া আমির আলী মুন্সী বাড়ির মো. সাহাব উদ্দিনের পঞ্চম শ্রেণির পড়ুয়া ছেলে মনসুর আলমকে তার আপন মামা মো. নুর আলম গলা কেটে হত্যা করে। সেদিন বিকাল সাড়ে ৪টার দিকে আব্দুল মুন্সীর ঘাট বোয়াইল্লা খাল এলাকায় তাকে হত্যা করা হয়।
ঘটনায় নিহতের বড় ভাই মো. জানে আলম সাগর ২০১৬ সালের ৩০ আগস্ট ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিজ্ঞ বিচারক সোমবার এ রায় ঘোষণা করেন। ঘটনার পর থেকে আসামি নুর আলম জেল হাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights