কোনো পাতানো নির্বাচনে অংশগ্রহণ না করার অঙ্গীকার মান্নার
অনলাইন ডেস্ক
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো পাতানো নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
আজ সোমবার এক বিবৃতিতে এ অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
মান্না বলেন, গত কয়েক দিন ধরে বিভিন্ন টেলিভিশন, পত্রিকা, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে অসত্য ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়েছে, যা তার রাজনৈতিক আদর্শের পরিপন্থি। তিনি এই তথ্যকে ‘মিথ্যা, কাল্পনিক ও মনগড়া’ উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি এই সরকারের অধীনে কোনো পাতানো প্রহসনমূলক নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সেই সাথে দেশের জনগণকে তার প্রতি আস্থা ও বিশ্বাস অটুট রেখে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সরকারবিরোধী প্রতিটি আন্দোলন কর্মসূচি সর্বাত্মকভাবে পালন করার আহ্বান জানান।
