সাদা পোশাকে দীপুর অভিষেক

অনলাইন ডেস্ক

দীর্ঘদিন পর সাদা পোশাকে মাঠে নামছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে ম্যাচ দিয়ে পাঁচ মাস পর লাল বলের ক্রিকেটে লড়াইয়ে নামছে নাজমুল হোসেন শান্তর দল।

নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয়েছে যুব বিশ্বকাপজয়ী তরুণ শাহাদাত হোসেন দীপুর। বাংলাদেশের ১০২তম টেস্ট খেলোয়ায়ড় হিসেবে আজ মাঠে নামতে যাচ্ছেন এই তরুণ।

এর আগের সিরিজেও দলে ছিলেন দীপু। তবে অভিষেক হয়নি। ঘরোয়া ক্রিকেটে দীপুর ব্যাট কথা বলছিলো দারুণ। তাতে খুব সহজেই নির্বাচকদের নজরে পড়ে যান। আর তারই ফল মিললো ঘরের মাঠের টেস্ট সিরিজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights