খোকাকে পুনরায় জাতীয় পার্টির মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকাকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনন্দ মিছিল করেছে নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সোনারগাঁয়ের চিলারবাগ বিজয় স্তম্ভ থেকে শতশত নেতাকর্মীরা আনন্দ মিছিলটি নিয়ে উপজেলা চত্বর পৌর জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে গিয়ে শেষ করে। এসময় ‘লাঙ্গল লাঙ্গল’ স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।

মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি গরীবে নেওয়াজ, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক জাবেদ রায়হান জয়, আনিসুর রহমান বাবু, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি প্রমূখ।
আনন্দ মিছিল শেষে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল বলেন, বিগত ১০ বছরে আমাদের নেতা লিয়াকত হোসেন খোকা সারা সোনারগাঁয়ে যে উন্নয়ন করেছে স্বাধীনের পর কোনো এমপি এতো উন্নয়ন করেনি। তিনি বলেন, আমরা মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম, আগামী নির্বাচনে সোনারগাঁয়ের জনগণ আবারও লিয়াকত হোসেন খোকাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights