শতবর্ষ বৃত্তি পেলেন ঢাবি’র ৩৯ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৩৯জন মেধাবী শিক্ষার্থীকে শতবর্ষ ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন ও বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাতেমা কাওসার। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার।

বৃত্তি প্রাপ্তরা হলেন বাংলা বিভাগের মোছা: আদুরী আক্তার, মোছা: মৌটুসী মামুন ও সুমাইয়া খাতুন, ইংরেজী বিভাগের নাফিয়া রহমান মাটি, আরবি বিভাগের শায়খ ওবায়দুল্লাহ , মুন্তাসির আহমাদ মুয়াজ ও মাহমুদুল আহসান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের রীমা আক্তার ও রেজওয়ানা তাবাসসুম রাফা, উর্দু বিভাগের আরিফা সুলতানা রিপা ও রুহানি আফরিন, সংস্কৃত বিভাগের শিমু আক্তার ও মধু কুমার রায়, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের লক্ষী রানী ও মো. আমিনুর রহমান, ইতিহাসে বিভাগের মিসুক চাকমা, মো. নাছিম ইমতিয়াজ নিশাদ ও সুলতানা জাহান রুমী, দর্শন বিভাগের রমজান, মো. জাকির হোসেন ও আরিফুল ইসলাম বাধান, ইসলামিক স্টাডিজ বিভাগের সাঈদা আফরিন সুমি, আবু হোরায়রা ও কানিজ ফাতেমা সুমি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. মুসফিকুর রহমান, আক্কাস আলী সাবিদ ও স্বর্ণালী, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মো. সোহানুর রহমান ও মো. হাসনাইন, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নিকিতা আজম ও অরুণা সিক্ত সাচী, ভাষা বিজ্ঞান বিভাগের ফজলে দাউদ হায়দার ও মো. শফিকুল ইসলাম, সংগীত বিভাগের প্রীতি রানী ও পার্থ সরকার, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিখা রানী দাস ও মোছা: হোসনেয়ারা খাতুন, নিত্যকলা বিভাগের রাশিদ সোবহান খনা ও সোনিয়া খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights