বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে

অনলাইন ডেস্ক
সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

গত সোমবার (২৭ নভেম্বর) ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে দুই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ এবং বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।
পরে ওইদিনই এক বিবৃতিতে একই কর্মসূচির ঘোষণা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights