নোয়াখালী-২: স্বতন্ত্র প্রার্থী হলেন বাফুফের সহ-সভাপতি মানিক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবু জাফর টিপু, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির সদস্য আনিছুর রহমান, সেনবাগ উপজেলা আওয়ামী লীগর সাবেক সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান স্বপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র প্রার্থী মানিক জানান, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ সাধারণ মানুষ তার পক্ষে ব্যাপক সাড়া দিয়েছে, তিনি শতভাগ আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights