বীরগঞ্জে কৃষক প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে কন্দাল ফসলের উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের ৩০জন কৃষক অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার সকালে বীরগঞ্জ কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উক্ত কৃষক প্রশিক্ষণ কর্মশালা শুরু করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হায়দার আলী এবং মোঃ সায়মা জাহান।

২০২৩-২০২৪ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওয়াতায় কৃষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights