বঙ্গ-তে এলো গার্লস স্কোয়াডের সিজন ৩

অনলাইন ডেস্ক

জারা, তন্বী, রিয়া, ফারিয়া, মিম আর সাবরিনা। ৬ জন ব্যাচেলর বান্ধবী। থাকে একই ফ্ল্যাটে। তাদের একেকজন একেক রকম। তাদের জীবনের নানা ঘটনা, অঘটনা, প্রেম ও ঝামেলার গল্প নিয়ে ২০২১ সালে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে এসেছিল এক ড্রামা সিরিজ। নাম ‘গার্লস স্কোয়াড’।

রিলিজের পরপরই এই সিরিজটি দারুণ জনপ্রিয়তা পায়। লোকের মুখে মুখে চলে আসে সিরিজটির নাম। একইভাবে সিরিজের দ্বিতীয় সিজনও তুমুল জনপ্রিয়তা পায়। এবার এলো সেই গার্লস স্কোয়াড-এর তৃতীয় সিজন! বৃহস্পতিবার দিবাগত রাত ১২:০১ মিনিটে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে রিলিজ পায় গার্লস স্কোয়াড সিজন ৩। রিলিজের পরপরই অসংখ্য দর্শক সিরিজটি দেখছেন বলে জানা যায়। এই সিজনে মূল অভিনেত্রীদের পাশাপাশি যোগ হয়েছেন জনপ্রিয় টিকটক সেলিব্রেটি শামীমা আফরিন অমি।

বিগত দুই সিজনের মতো এবারের গল্পও স্কোয়াডের মেয়েদের বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে এগিয়ে যায়। এখানে দেখা যায় টিকটকার অমি স্কোয়াডের নতুন ফ্ল্যাট মেট হয়ে এসেছে, অন্যদিকে জারা অর্থাৎ নাবিলার বিয়ে হচ্ছে। সেই বিয়ের দাওয়াতে স্কোয়াডের সবাই যায়। তারা গিয়ে জানতে পারে জারার বিয়ে হচ্ছে অন্য কারো সাথে, গাঙ্গুয়া ভাইয়ের সাথে নয়। এখান থেকেই শুরু হয় মূল গল্প। এরপর নানা ঘটনা, অঘটনা ঘটতে থাকে।
গার্লস স্কোয়াড সিজন ৩ নিয়ে বঙ্গ-এর কন্টেন্ট ম্যানেজার হৃদয় জুলফিকার বলেন, গার্লস স্কোয়াড অলরেডি মানুষের কাছে খুব পপুলার একটা সিরিজ। নতুন সিজনের জন্য অনেকদিন ধরেই আমাদের দর্শক বসেছিলেন। তাই রিলিজের সাথে সাথেই আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। আশাকরি আগের দুই সিজনের মতো এই সিজনটিও মানুষের খুব ভালো লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights