দুষ্কর্মে লিপ্ত কংগ্রেসম্যান সান্তোসকে বহিষ্কার কংগ্রেসম্যান

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

জীবন বৃত্তান্তে ভূয়া তথ্য এবং নির্বাচনী তহবিলের অর্থ ব্যক্তিস্বার্থে ব্যবহারের গুরুতর অভিযোগে নিউইয়র্কে রিপাবলিকান কংগ্রেসম্যান জর্জ সান্তোসকে ১ ডিসেম্বর ৩১১-১১৪ ভোটে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে।

যুক্তরাষ্ট্র কংগ্রেসের ইতিহাসে এ নিয়ে ৬ বার ঘটলো কংগ্রেস থেকে বহিষ্কারের ঘটনা এবং গত ২০ বছরের মধ্যে এটাই প্রথম।

উল্লেখ্য, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নেতৃত্ব দিচ্ছে রিপাবলিকান পার্টি এবং তারাই নবাগত এই কংগ্রেসম্যানকে বহিষ্কারের পক্ষে ভোট দিলেন। সম্প্রতি কংগ্রেসের অ্যাথিক্স কমিটি ৫৬ পৃষ্টার দীর্ঘ তদন্ত রিপোর্টে গুরুতর অভিযোগের প্রমাণ পাবার কথা উল্লেখ করেছে। তারপর জর্জ সান্তোসকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছিল। কিন্তু সে আহ্বানে সাড়া দেয়া দূরের কথা, উল্টো তিনি কংগ্রেসম্যানদের বিরুদ্ধে নানা দুষ্কর্মে লিপ্ত এবং লবিংয়ের নামে বেআইনী কর্মকাণ্ডে জড়িত থাকার ঢালাও অভিযোগ করেছিলেন।
উল্লেখ্য, গত বছর নভেম্বরের নির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন। বছরের ব্যবধানেই অপসারিত হলেন জঘন্য অপকর্মের দায় নিয়ে। তার বিরুদ্ধে ২৩ ধরনের অভিযোগে নিউইয়র্কে ফেডারেল কোর্টে মামলা চলছে। সেই মামলার বিচার শেষ হয়নি কিংবা তাকে দোষী সাব্যস্ত এখনও করা হয়নি। তবে জর্জ সান্তোস বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights