শ্রদ্ধা-ভালোবাসায় বীর প্রতীক তারামন বিবিকে স্মরণ

নালিতাবাড়ী প্রতিনিধি
“জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ” এই স্লোগানে ‘একুশে পাঠচক্রের নিয়মিত আসর’ এর আয়োজনে শ্রদ্ধায়, ভালোবাসায় স্মরণ করা হলো বীর প্রতীক তারামন বিবিকে।

শুক্রবার বিকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবা পল্লীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন, শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ, আইনজীবী ছমির উদ্দিন, প্রভাষক স্বপ্না চক্রবর্তী, ইউপি সদস্য লাল মিয়া প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক সামিউল ইসলাম, আব্দুল হান্নান, কৃষক উন্নয়ন ফোরামের সভাপতি মাহমুদুল আহসান লিটন, পাহাড়ি মামুন, ব্যাংক কর্মকর্তা আওয়াল হোসেন, সাংবাদিক শাহাদত তালুকদার, শিক্ষক সনি গাঙ্গুলি প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একুশে পাঠচক্রের সদস্য সচিব কবি মুজাহিদ আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights