গাইবান্ধায় এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে। শনিবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসন ও এনজিও ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার মো. রেজাউল করিম, মো. জসিম উদ্দিন চৌধুরী, এনজিও ফাউন্ডেশনের গাইবান্ধা জেলা সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, আর.পি.ইউকে এর নির্বাহী পরিচালক রওশন আলম রোলেক্স, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, সাকিউল ইসলাম, ফরিদ আহম্মেদ, শফিকুল ইসলাম, আনন্দ মোহন সরকার, আমিনুল ইসলাম, মনিরা বেগম, মো. শাহ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে এনিজও ফাউন্ডেশনের গাইবান্ধা জেলার ১২টি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী কমিশনার তাপস চক্রবর্ত্তী তুষার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights