আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর নড়াইল -২ এর মনোনয়ন বাছাই অনুষ্ঠিত ২ জনের মনোনয়ন বাতিল

শুভ সরকার,নড়াইল থেকে
নড়াইলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর সংসদীয় আসন ৯৪ নড়াইল-২ এর মনোনয়ন বাছাই অনুষ্ঠিত হয়েছে। এ বাছাই এ স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু এর ৬টি মামলা চলমান, ব্যাংক হিসাব খোলা হয়নি, প্রয়োজনিয় কাগজ পত্র পুরন করা না করা ও ভোটারদের স্বাক্ষর সঠিক না থাকায় এবং মো: নূর ইসলাম এর দাখিল কৃত শিক্ষা সনদ ও ভোটারদের স্বাক্ষর সঠিক না থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে।

নড়াইল-১ ও নড়াইল-২ এ মোট ১৬ জন্য প্রার্থী এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দান করেছিল। এর নড়াইল-১ থেকে ৭ জন এবং নড়াইল-২ থেকে-৯ জন ।
আজ শনিবার জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী , জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস,জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জসিমউদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার,লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগার আলী সহ নির্বাচনে অংশগ্রহন কারী দল ও স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights