মাহি বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল

মুন্সীগঞ্জ প্রতিনিধি

জামিনদার হিসাবে ঋণ খেলাপি ও স্বাক্ষর জালিয়াতি অভিযোগে মুন্সীগঞ্জ-১ তথা শ্রীনগর-সিরাজদিখান আসনের বিকল্প ধারার মাহী বি চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবিরসহ ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন তার মনোনয়ন বাতিল করেন। এদিন সকালে মনোনয়ন পত্র যাছাই বাছাইয়ে জামিনদার হিসেবে ঋণ খেলাপির বিকল্প ধারার প্রার্থী ও বর্তমান সাংসদ মাহী বি চৌধুরী ও স্বাক্ষর জালিয়াতি অভিযোগে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবিরের মনোনয়ন পত্র বাতিল হয়।

এছাড়াও বিএনএম এর মো. ফরিদ হোসেনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। তবে বাতিল এর বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে প্রার্থীদের। তবে আসনটিতে আওয়ামী লীগসহ বৈধ হয়েছে ৮ প্রার্থীর মনোনয়নপত্র। আসনটি থেকে বিভিন্ন দলের ও স্বতন্ত্রসহ ১১ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। আজ রবিবার জেলা রিটানিং অফিসারের সম্মেলন কক্ষে যাচাই বাছাই শেষে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights