স্বাস্থ্যসেবা প্রদানে গাইবান্ধায় দু’দিনব্যাপী প্রশিক্ষণ

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা প্রদানকারী সার্ভিস প্রোভাইডাদের নিয়ে গাইবান্ধায় দু’দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) সদর উপজেলা সম্মেলন কক্ষে দু’দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনীতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র। প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি ডাইরেক্টর ড. এলভিনা মুসতারি, আরএইচআরএন-২ এর প্রজেক্ট অফিসার তৌসিন আহমেদ সোহেল, আরএইচস্টেপ’র গাইবান্ধা প্রশাসনিক কর্মকর্তা মো. এনামুল হক, প্রোগ্রাম ম্যানেজার ড. রেজওয়ান রহমান, গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডা. মো. আসাদুল হক প্রমুখ।

স্বাস্থ্যসেবা প্রদানের উপর দুইদিনব্যাপী এই প্রশিক্ষণে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা প্রদানকারী ২০ জন সার্ভিস প্রোভাইডার অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়। যাতে তাদের কাজ করতে সুবিধা হয়। এছাড়াও তাদের মতামত শোনা হয়, যা সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রশিক্ষণে তাদেরকে জেন্ডার, জিটিএ, সিএসই ও এসআরএইচআর বিষয়ে নানা ধারণা প্রদান করা হয়। ফলে তারা সেবা প্রদানে এক ধাপ এগিয়ে যাবে। শেষে প্রশিক্ষণে অংশ নেয়া সকলকে সনদপত্র প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights