জয়পুরহাটে চোর চক্রের দুই সদস্য আটক

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত সিন্ডিকেট চক্রের দুই সদস্য আপন দুই ভাইকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে সদর উপজেলার ভাদশা এলাকা থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভিতরে থাকা তামার তারসহ তাদের আটক করা হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার কান্দি উত্তর পাড়া গ্রামের আব্দুল বারিক মন্ডলের ছেলে গোলাম মোস্তফা (৫০) ও সুলতানা মাহমুদ (৫৫)।

ওসি হুমায়ুন কবির জানান, আটককৃতরা দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন এলাকায় গিয়ে বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিল। সদর উপজেলার ভাদসা এলাকায় বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চোর চক্রের সদস্যরা অবস্থান করছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রান্সফরমারের তামার তারসহ চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights