কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে আগুন

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রায় রাত আটটার দিকে টাঙ্গাইলগামী ইউসুফ পরিবহনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই বাসের বিভিন্ন অংশ পড়ে যায় । চন্দ্রা বাস স্ট্যান্ডে টাঙ্গাইলগামী বাসটি যাত্রী নেয়ার জন্য অপেক্ষা করছিল। বাসের আগুন লাগলে ভিতরে থাকা যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে চলে যায়। এতে প্রাণহানির কোন ঘটনা ঘটেনি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। প্রায় আধা ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে, ততক্ষণে বাসটি বিভিন্ন অংশ পুড়ে যায়।

নাওজোড় হাইওয়ে পুলিশ থানার ওসি সাহাদাত হোসেন জানান, রবিবার রাতে ইউসুফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights