ভারতে বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

অনলাইন ডেস্ক
ভারতের তেলাঙ্গানায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। বিমানটি হায়দরাবাদের এয়ার ফোর্স একাডেমি (এএফএ) থেকে নিয়মিত প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল।

বিমানবাহিনী জানায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় একজন প্রশিক্ষক এবং একজন প্রশিক্ষণার্থী পাইলট বিমানটির ভেতরে ছিলেন। তারা দুজনেই মারা গেছেন।

ভারতীয় বিমান বাহিনী এক্স-এ (পূর্বে টুইটার) বলেছে, একটি Pilatus PC 7 Mk II বিমান আজ সকালে এএফএ (হায়দরাবাদ) থেকে নিয়মিত প্রশিক্ষণের সময় দুর্ঘটনার সম্মুখীন হয়। আইএএফ গভীর দুঃখের সাথে জানাচ্ছে যে বিমানটিতে থাকা উভয় পাইলটই মারাত্মক আহত হয়েছেন। তবে এ দুর্ঘটনায় বেসামরিক জানমালের কোনো ক্ষতি হয়নি।
Pilatus PC 7 Mk II বিমানটি একটি একক-ইঞ্জিনবিশিষ্ট বিমান। আইএএফ পাইলটরা এর মাধ্যমে প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে বিমানবাহিনী।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাইলটদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, হায়দরাবাদের কাছে এই দুর্ঘটনায় আমি মর্মাহত। এটা গভীরভাবে দুঃখজনক যে দুজন পাইলট প্রাণ হারিয়েছেন। এই দুঃখজনক সময়ে শোকাহত পরিবারগুলোর সাথে সহমর্মিতা জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights