মধ্যপাড়া খনি শ্রমিকদের সন্তানদের উপবৃত্তি প্রদান

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে মধ্যপাড়া পাথর খনির পাথর উত্তোলনে জিটিসির অধীনে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ৫২ জন শিক্ষার্থীর মাঝে এ মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।

মধ্যপাড়া পাথর খনি এলাকাবাসীর জন্য সামজিক কার্যক্রমের অংশ হিসেবে খনির সামনে অবস্থিত জিটিসি চ্যারিটি হোমে খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ৫২ জন শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ শিক্ষার্থী এবং অভিভাবকদের হাতে এই উপবৃত্তির অর্থ প্রদান করেন জিটিসির নির্বাহী পরিচালক মোঃ জাবেদ সিদ্দিকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights