সমুদ্র থেকে উদ্ধার পাঁচ মার্কিন সেনার মরদেহ

অনলাইন ডেস্ক

আমেরিকার একটি যুদ্ধবিমান গত ২৯ নভেম্বর জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়াকুশিমা দ্বীপের কাছে সমুদ্রের পানিতে বিধ্বস্ত হয়।

সিভি-২২ ওসপ্রে মডেলের ওই যুদ্ধবিমানটিতে ছয় বিমান সেনা ছিল। সেদিন একজনের মরদেহের খোঁজ মিললেও; বাকিরা নিখোঁজ ছিলেন। তবে প্রায় এক সপ্তাহ পর সোমবার সমুদ্রে পাওয়া গেছে বাকি পাঁচ সৈন্যর মরদেহ। এছাড়া উদ্ধার করা হয়েছে বিমানটির ধ্বংসাবশেষও।

মার্কিন বিমানবাহিনী সোমবার এক বিবৃতিতে জানায়, “ইয়াকুশিমা অঞ্চলে জাপান ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের সময় (৪ ডিসেম্বর, ২০২৩) সালে সেনাদের দেহ ও বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। গত ২৯ নভেম্বর সিভি-২২ বিমানটি দুর্ঘটনার মুখে পড়েছিল।”
মার্কিন বিমানবাহিনী আরও জানিয়েছে, এ মুহূর্তে তাদের প্রধান অগ্রাধিকার হল বিমান সেনাদের বাড়িতে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারকে সান্তনা দেওয়া। সূত্র: বিবিসি, সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights