তুরস্কে ৫.১ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় ভূমিকম্পটি অনুভূত হয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিক পাওয়া যায়নি।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডির তথ্য বলছে, ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বুরসা প্রদেশের জেমলিক শহরের কাছে মারমারা সাগরে। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ৯ কিলোমিটার।
তুরস্কের হাবেরতুর্ক টেলিভিশন জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে ইস্তাম্বুল ও আশেপাশের অন্যান্য অঞ্চলে কম্পন অনুভূত হয়। মানুষজন ভয়ে বাড়ি ও অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights