২৪ ঘণ্টায় বিএনপির ২৮৫ নেতাকর্মী গ্রেফতার, দাবি রিজভীর

অনলাইন ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ২৮৫ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।

মঙ্গলবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাবি জানান রিজভী।

রিজভীর দাবি, গত ২৪ ঘণ্টায় ১৫টি মামলায় এক হাজার ৩৯৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় ৬৫ নেতাকর্মী আহত হয়েছেন।
রিজভীর আরও দাবি, ১৫ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ২৬৫টি মামলায় তাদের দলের ২৯ হাজার ৭৬০ জনকে আসামি করা হয়েছে। আর হামলায় এক হাজার ৫২ জন আহত হয়েছেন। এ ছাড়া মৃত্যু হয়েছে ৭ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights