কুড়িগ্রামে ৩ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী গ্রাম থেকে মাদক কারবারি দম্পতিসহ ৩ জনকে গ্রেফতার করেছে। মাদক কারবারিরা হলো-কুখ্যাত মাদক কারবারি দম্পতি আব্দুল আজিজ (৩৬) ও তার স্ত্রী শাহিদা বেগম (৩০)। তাদের দুজনকে তাদের নিজ বসতবাড়ি থেকে মধ্যরাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা, ৪৩ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ অর্থ জব্দ করে পুলিশ।

এছাড়াও কুড়িগ্রামের গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার ভোররাতে জেলা সদরের পাঁচগাছী ইউনিয়নের নওয়াবাস গ্রামের ধরলা ব্রীজ এর পূর্বমাথা থেকে ব্যাটারীচালিত অটোরিক্সার ড্রাইভারের বসার সিটের ভেতরে বিশেষ কায়দায় ফিটিং করা অবস্থায় কুখ্যাত মাদক কারবারি শফিকুল ইসলাম (৩০)কে গ্রেফতার করে। সে নাগেশ্বরী উপজেলার ধনীগাগলা বানিয়াটারী এলাকার বাসিন্দা। এসময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights