সাইবার বুলিংয়ের অভিযোগ করেছেন শাহজাহান ওমর : হারুন

অনলাইন ডেস্ক
সাইবার বুলিংয়ের অভিযোগ করতে ডিবি অফিসে গেছেন ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর (বীর উত্তম)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। শাহজাহান ওমরের বিষয়ে হারুন অর রশী ্আরও বলেন, আমাদের এখানে সকল শ্রেণি-পেশার মানুষ আসেন। বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন সমস্যা নিয়র আসেন। তেমনি একটি সমস্যা নিয়ে একজন এসেছেন।

শাহজাহান ওমর সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ দিতে এসেছেন। তিনি যে নামগুলো দেবেন, সে অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিবি প্রধান হারুন। ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিএনপি থেকে সম্প্রতি বহিষ্কার হয়েছেন ব্যারিস্টার এম শাহজাহান ওমর (বীর উত্তম)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights