চট্টগ্রামে চোরাই তেল সিন্ডিকেটের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে চোরাই ডিজেল ও মবিল ক্রয় বিক্রয় সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- মো সুলাইমান এবং মো. নেজাম। অভিযানে ১ হাজার ৩৬০ লিটার ডিজেল এবং ৭টি জারিকেনে ২৮০ লিটার মবিল জব্দ করা হয়। মঙ্গলবার সকালে নগরীর পতেঙ্গা থানাধীন সী-বিচ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে অভিযানের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করা হয়।

র‌্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বিভিন্ন জাহাজ, জ্বালানি বহনকারী লরি থেকে অকেটন, ডিজেল এবং মবিল সংগ্রহ করে। পরবর্তিতে কম মূল্যে তা খোলা বাজারে বিক্রি করে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights