আমিরাত-সৌদি সফর শেষে রাইসির সঙ্গে বৈঠক করবেন পুতিন

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে বুধবার সংযুক্ত আরব আমিরাত সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখান থেকে তিনি সৌদি আরব যান।

পুতিনের এ সফরে অন্যান্য বিষয়ের মধ্যে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

আবুধাবিতে পৌঁছানোর পর পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় তাকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ।
খবরে বলা হয়েছে, আগামীকাল মস্কোতে রাইসির সঙ্গে বৈঠক করবেন প্রেসিডেন্ট পুতিন। বৈঠকে আমিরাত ও সৌদি আরবের সঙ্গে পুতিন কী আলোচনা করেছেন এবং গাজা নিয়ে আলোচনা হবে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ নথি রয়েছে যা আগামীকাল উভয় প্রেসিডেন্ট স্বাক্ষর করতে পারেন। তা হলো- বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি। এটি ইরানকে রাশিয়ার কৌশলগত অংশীদার করে তুলবে এবং দুটি দেশের মধ্যে সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights