ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা

লালমিনরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হতীবান্ধা উপজেলায় স্বামীর সাথে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আমেনা খাতুন (২৩) নামে এক অন্তঃসত্ত্বা নারী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেল রুটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা হাফেজ সাহেবের মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওই নারী উপজেলার গড্ডিমারী ইউনিয়নের জুম্মাপাড় এলাকার নুরুল ইসলামের মেয়ে এবং একই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ডাকালীবান্দা এলাকার রোকন উদ্দিনের স্ত্রী। আমেনা খাতুন ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আমেনা খাতুন ও রোকন উদ্দিনের সাথে বিয়ের ৮ মাস পর থেকে পারিবারিক কলহ শুরু হয়। এর পর স্বামীর সাথে অভিমান করে চিকিৎসকের কাছে যাবার কথা বলে বড়খাতা মাজার এলাকার রেল লাইনে বসেন আমেনা খাতুন। স্থানীয়দের অনেকের কাছে আমেনা জানতে চান ট্রেন আসার সময়। পরে বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন ঘটনাস্থলে পৌঁছলে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্নহত্যা করেন আমেন খাতুন।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ মনির হোসেন বলেন, খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানাকে অবগত করেন।

লালমনিরহাট রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ফেরদৌস হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights