বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপী বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্ট, পাঁচ ক্যাটাগরিতে বিজয়ী ২০

ইমরান এমি, চট্টগ্রাম
চট্টগ্রামে দুই দিনব্যাপী বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্ট শেষ হয়েছে। টুর্নামেন্টে অংশ নিয়েছে বিভিন্ন ক্যাটাগরির ২১৫ জন গলফার। শুক্রবার সমাপনী টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে তিন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন ২০ জন গলফার।

টুর্নামেন্ট শেষে শুক্রবার সন্ধ্যায় ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের হলরুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, চট্টগ্রামের এরিয়া কমান্ডার এবং ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

তিনি বলেন, বসুন্ধরা গ্রুপ দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক অবদান রেখে চলেছে। দ্বিতীয় বারের মতো এ আয়োজন করা হয়েছে। সুন্দর একটি আবহাওয়ায় এ আয়োজনের জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই এবং টুর্নামেন্টে অংশ নেওয়া সকল গলফারকেও ধন্যবাদ জানাচ্ছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিজি বসুন্ধরার পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন।

গলফ টুর্নামেন্ট উপলক্ষে নয়নাভিরাম গলফ ক্লাব এলাকাটি দৃষ্টিনন্দন সাজে সাজানো হয়। স্বাগত জানানো হয় ফেস্টুনে ফেস্টুনে।

টুর্নামেন্টে পাঁচটি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন ২০ জন। এরমধ্যে উইনার হয়েছেন কর্নেল মুহাম্মদ এনামুল ইসলাম, বেস্ট গ্রস মাহারুশ উদ্দীন, রানারআপ লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আবু ফয়সাল তুষার, সেকেন্ড বেস্ট গ্রস প্রকৌশলী এ এম মুজাহিদ, সেকেন্ড রানারআপ কফিল উদ্দিন ইউসুফ, ব্যাক ফ্রন্ট নাইন সিডিআর ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, বেস্ট ব্যাক নাইন কমান্ডার ইমতিয়াজ উদ্দিন মুহাম্মদ সাবির, নাইন হোল উইনার মুহাম্মদ সাজ্জাদুর রহমান, নাইন হোল বেস্ট গ্রস মুহাম্মদ সেলিম, নাইন হোল রানারআপ ড. মুহাম্মদ শহিদুল্লাহ চৌধুরী, লেডিস উইনার মিস. মাহিবা মোহসিন উদ্দীন, লেডিস রানারআপ কিং ইন সক, সিনিয়র উইনার জে.কে কং, সিনিয়র রানারআপ লেফটেন্যান্ট কর্নেল ফোরকান আহমদ (অব), জুনিয়র উইনার মাস্টার মোহতাসিম ইসলাম, জুনিয়র রানারআপ মাস্টার ফারহানুল ইসলাম, লং গেস্ট ড্রাইভ (হোল নং-৯) ডা. আবু খালেদ মুহাম্মদ ইকবাল, নিয়ারেস্ট পিন (হোল নং-১৫) সাইফুদ্দিন মামুন, বেস্ট পার থ্রি এস কেয়াং চুল এএন(গ্রস-১৩) ও বেস্ট পার ফাইফ এস মেজর মোহাম্মদ মোকাদ্দেস হোসেন (গ্রস-১৯)।

এর আগে সকাল থেকে শীতল আবহাওয়া এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে চট্টগ্রামের আকাশে। মনোরম এ পরিবেশে শুরু হয় ‘প্লে গলফ লিভ লং’ স্লোগানে বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্ট।

ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবিজি বসুন্ধরার পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন।

এসময় এবিজি বসুন্ধরার পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন বলেন, গলফের সঙ্গে অনেক দিন ধরে আছে বসুন্ধরা। আমাদের টি স্পোর্টস আছে। যদি আমরা গলফের কনটেন্ট টেলিকাস্ট করতে পারি তাহলে বেশি মানুষ উৎসাহিত হবে। আমরা এশিয়ান গলফ টুর্নামেন্ট করেছি কুর্মিটোলায়।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, চট্টগ্রামের সঙ্গে আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত হয়েছি। চট্টগ্রামে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবো। আজকের পরিবেশ গলফের জন্য ভালো। বেশি রোদ নেই।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭ এডিএ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সোহরাব হোসেন ভুঁইয়া, কর্নেল ইমরুল, মেজর এমদাদুল ইসলাম (অব.), নির্বাহী কর্মকর্তা মেজর মো. মোকাদ্দেস হোসেন (অব.), মি. রুবাইয়াত তানভীর প্রমুখ।

এবারের টুর্নামেন্টে অংশ নিতে সিনিয়র, লেডি ও জুনিয়র গ্রুপে ২৩১ জন গলফার নিবন্ধন করেছেন। এবিজি বসুন্ধরা ও পকেটের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights