নীলফামারীতে মানবাধিকার দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি

‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা সুরক্ষা এবং ন্যায় বিচার’ প্রতিপাদ্যে নীলফামারীতে মানবাধিকার দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রবিবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম বক্তব্য দেন।
এতে সরকারি বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights