বগুড়ায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফলে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠান চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষক তার প্রতিটি শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন। সুশিক্ষা নিশ্চিত করতে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বদ্ধ পরিকর। সঠিক শিক্ষার কোনো বিকল্প নেই। এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক তাদের মেধা দিয়ে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন। তাই সকল শিক্ষার্থীকে সঠিক শিক্ষা গ্রহণ করতে হবে। যাতে করে তারা আগামীতে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে।
সহকারী শিক্ষক খুরশিদ আলম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা, বার্ষিক পরীক্ষা কমিটির আহ্বায়ক শিক্ষক রবিউল করিম। শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষার ফলাফলে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ফলাফল ও উপহার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights