আইপিএলের নিলামে বাংলাদেশের তিন পেসার

অনলাইন ডেস্ক
আইপিএলের নতুন মৌসুমের জন্য নিলামে চূড়ান্ত তালিকায় আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। বাংলাদেশ থেকে কেবল তিন পেসারই সুযোগ পেয়েছেন এতে।

আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ের কোকা-কোলা অ্যারেনায় অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। যেখানে নাম লিখিয়েছেন ৩৩৩ জন ক্রিকেটার। তবে দল পাবেন কেবল ৭৭ জন। এর মধ্যে সর্বোচ্চ ৩০ জন বিদেশি ক্রিকেটারের দল পাওয়ার সুযোগ আছে।

নিলামে ২৩ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ২ কোটি রুপি। তাদের মধ্যে একজন মুস্তাফিজুর রহমান। গত দুই মৌসুম ধরে রাখলেও বাঁহাতি এই পেসারকে এবার ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটাল। এছাড়া তাসকিন ৭৫ লাখ ও শরিফুলের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights