বাংলাদেশের কৃষিকে আধুনিকায়ন বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে স্মার্ট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে আধুনিকায়নকরণ বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলা মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।
কর্মশালায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন বাংলাদেশ রাইস রিচার্স ইন্সটিটিউটের মহাপরিচালক শাহজাহান কবির, ফিল্ড সার্ভিস পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী।

কর্মশালা থেকে জানানো হয়, এ প্রকল্পের আওতায় ৫টি ফল ও ১০টি সবজিসহ মোট ১৫টি ফসলকে চাষাবাদে আধুনিকায়ন করা হবে এবং ২ লক্ষ ১৭ হাজার কৃষককে স্মার্ট কৃষক হিসেবে প্রশিক্ষিত করা হবে। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে এবং কৃষি মন্ত্রণালয়ের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর বাস্তবায়নাধীন দিনব্যাপী এ কর্মশালায় বৃহত্তর ফরিদপুর জেলার দুই শতাধিক কৃষি কর্মকর্তা, কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights