দিনাজপুরে মাদক কারবারি আটক

দিনাজপুর প্রতিনিধি:

কুমিল্লা থেকে গাঁজার চালান সরবরাহ করতে এসে দিনাজপুরে গাঁজাসহ আটক হয়েছে এক মাদক কারবারি। এ ঘটনায় ২ মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। আটক সুজন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার মৃত নান্নু মিয়ার ছেলে।

মঙ্গলবার সকালে দিনাজপুর-রংপুর মহাসড়কের নশিপুর এলাকায় একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে যাত্রী সেজে মাদকের চালান সরবরাহকারী সুজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

ডিএনসি জেলা কার্যালয় দিনাজপুরের উপপরিচালক মো. শহিদুল মান্নাফ কবীর জানান, মঙ্গলবার সকালে দশমাইল এলাকার নশিপুর রোডে এক মাদক কারবারির সাথে চুক্তিতে কুমিল্লা থেকে গাঁজার চালান এনেছিল আটক মাদককারবারি সুজন। তবে শেষ রক্ষা হয়নি গোপন সংবাদের ভিত্তিতে পথিমধ্যেই আটক করা হয়। এসময় সুজনের সাথে থাকা সাড়ে সাত কেজি গাঁজার ব্যাগসহ জব্দ করে ডিএনসির দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights