গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির দেউলিয়া বাড়ি এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির দেউলিয়া বাড়ি এলাকায় মো. ডালিম মিয়ার ঝুটের গুদামে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। পরে আগুন গুদামের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে গাজীপুরের কাশিমপুরে সারাবো মডার্ন ফায়ার স্টেশনের দুইটি ও কোনবাড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
কাশিমপুরের সারাবো মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, রাত ৯টার দিকে ঝুটের গুদামের আগুন লাগার খবরে সারাবো মডার্ন ফায়ার স্টেশনের দুইটি ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় রাত ১০টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights