অশ্বিনকে ‘গুরু’ মানেন লায়ন

অনলাইন ডেস্ক

ক্যারিয়ারের শেষের দিকে এসে লাল বলের ক্রিকেটেই বেশি মনযোগী রবিচন্দ্রন অশ্বিন। বাকি দুই ফরম্যাটে অনিয়মিত তিনি। তবে অশ্বিনের মতো বোলিংয়ে এমন বৈচিত্র আনতে পারাটা স্বপ্নের মতোই নাথান লায়নের। অজি এই স্পিনার সাদা পোশাকের ক্রিকেটে দেশের অন্যতম সেরা এবং অভিজ্ঞ স্পিনার। তিনি জানালেন, অশ্বিনের থেকে অনেক কিছুই শিখেছেন তিনি।

অশ্বিনের প্রশংসা করে লায়ন বলেন, ‘আপনি অশ্বিনকে দেখুন, সে বিশ্বমানের বোলার এবং আমি তাকে খুব কাছ থেকেই দেখেছি ক্যারিয়ারের শুরু থেকে। বিশ্বের বিভিন্ন কন্ডিশনে আমরা একে অপরের বিপক্ষে খেলেছি। তার জন্য শ্রদ্ধা ছাড়া আর কিছুই নেই আমার। আমি অবশ্যই তার কাছ থেকে শিখেছি।’

আন্তর্জাতিক ক্রিকেটে অশ্বিন ও লায়ন দুইজনই ৫০০ উইকেটের মাইলফলক পার করেছেন। এই মাইলফলক ছুঁতে পেরে বেশ উচ্ছ্বসিত লায়ন। ক্যারিয়ার জুড়ে তার এমন সফলতার অন্যতম কারণ, বরাবরই নতুন কিছু শিখতে চাওয়া বলে মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights